ওয়েব ডেস্ক:
৩৭০ বাতিলের বিরোধীতা করতে গিয়ে সংসদে দেশের সংবিধান ছিঁড়ে টুকরো টুকরো করলেন পিদিপি নেতা মীর মহম্মদ ফৈয়াজ। অবশ্য এরপরেই তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। এরপর রাগে নিজের কুর্তাও ছিঁড়ে ফেলেন ওই নেতা। প্রতিবাদী আরেক সাংসদ নাজির আহমেদকেও এদিন সংসদের অধ্যক্ষ বহিষ্কার করেন হাউজ থেকে।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধী কংগ্রেস। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদ করলেও, প্রতিবাদ দেখাতে গিয়ে সংবিধান ছিঁড়ে ফেলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ গোলাম নবি আজাদ। তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ বলে দাবি করে কংগ্রেস নেতা অভিযোগ করেন, বিজেপি আজ সাংবিধানকে হত্যা করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news