Breaking News
Home / TRENDING / জল্পনার অবসান ! তৃণমূলেই আছি জানিয়ে দিলেন দেবশ্রী রায়

জল্পনার অবসান ! তৃণমূলেই আছি জানিয়ে দিলেন দেবশ্রী রায়

সূর্য সরকার।

বিজেপি নয়, তিনি তৃনমূলেই আছেন ! এমনটাই জানিয়ে দিলেন অভিনেত্রী তথা রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। (Debashree Roy)। সোমবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, “আমরা সঙ্গে দলের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব মিটে গিয়েছে। সবাই জানে আমি তৃণমূলের আছি।” প্রসঙ্গত, এদিন বিধানসভায় প্রিভিলেজ কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই অভিনেত্রী রাজনীতিক।

গত ১৪ আগস্ট দিল্লিতে বিজেপি সদর দপ্তরে শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterji) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Banerjee) গেরুয়া শিবিরের যোগদান অনুষ্ঠানে তিনিও হাজির হয়েছিল। কিন্তু শেষমেশ শোভন-বৈশাখীর আপত্তিতেই বিজেপিতে (BJP) যোগ দেওয়া হয়ে ওঠেন তাঁর। মাঝে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তা সত্বেও কোনও এক অজ্ঞাত কারণে পদ্ম শিবিরে যোগ দেওয়া হয়ে ওঠেনি দেবশ্রীর। রাজনৈতিক মহলের ধারণা ছিল, শোভন-বৈশাখীর আপত্তিতেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ভাইফোঁটার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শোভন ও বৈশাখী ভাইফোঁটা নিয়ে আসার পর জল্পনা চরমে ওঠে।

তৃণমূলের (TMC) একটি সূত্র জানায় বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলের ফিরতে চলেছেন শোভন। প্রশ্ন উঠে তাহলে দেবশ্রীর ভবিষ্যৎ কী হবে ? কিন্তু এদিন বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে দেবশ্রী জানিয়ে দেন বিজেপি নয়, তৃনমূলেই আছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *