Breaking News
Home / TRENDING / “আমি অতি সক্রিয় নই, সক্রিয়!” শিক্ষামন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

“আমি অতি সক্রিয় নই, সক্রিয়!” শিক্ষামন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

সূর্য সরকার।

“আমি অতি সক্রিয় নই, আমি সক্রিয়।” শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষের জবাব এই ভাষাতেই দিলেন রাজ্যপাল জগদীপ ধানখড় (Jagdeep Dhankhar)।‌ সঙ্গে তাঁর আরও সংযোজন, “কলকাতার ঐতিহ্য পুনরুদ্ধার আমাদের করতে হবে। কলকাতাকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে।” বৃহস্পতিবার এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন রাজ্যপাল। এদিন সকালে বিদ্যাসাগর কলেজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল ‘অতি সক্রিয়’ বলে অভিযোগ তুলেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Parth chatterji)। তার পাল্টা হিসেবে রাজ্যপাল বলেন , ” আমি সংবিধান মেনে কাজ করছি। সেই সংবিধান মেনেই আমি কাজ করে যাব। যে কাজের জন্য শপথ নিয়েছিলাম সেই কাজ ভালো করে করাটাই আমার কর্তব্য। এখানে কোনও বাধা এলে তা আমি মানবো না।”

পাশাপাশি, তিনি আরও বলেন, “অনেকেই আমাকে বলেছিলেন আচার্য পদ আমার জন্য চ্যালেঞ্জের। কিন্তু আমাকে সেটাকে ভালো করে পালন করতে হবে। সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে আরও বেশি করে আমাদের সময় কাটাতে হবে। তাহলেই সব সমস্যার সমাধান হবে।” অন্যদিকে, এদিনই যাদবপুর কান্ড নিয়ে বিস্তারিত রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছিলেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ উপাচার্য প্রদীপ ঘোষ, চিরঞ্জীব ভট্টাচার্য এবং রেজিস্টার স্নেহমানজু বসু। প্রায় এক ঘন্টা রাজভবনে বৈঠক করেন তাঁরা।

পরে রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বৈঠক সম্পর্কে বলেন , “উপাচার্য, সহ উপাচার্যদের সঙ্গে কথা বলে তাদের সেই নির্দেশ দিয়েছি আমি। সমস্যা এলে তাকে অগ্রাহ্য করতে হবে। বাইরের প্রভাবকে উপেক্ষা করে আমাদের কাজ করতে হবে। ছাত্রদের জন্য আমি বুক পেতে গুলি খাবো।” পুজোর পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যপাল ফের বৈঠক করবেন বলেই রাজভবন সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *