Breaking News
Home / TRENDING / “নারদা-সারধা কেলেঙ্কারি তৃণমূলের অন্তর্জলী যাত্রা”, তীব্র আক্রমণ অধীরের

“নারদা-সারধা কেলেঙ্কারি তৃণমূলের অন্তর্জলী যাত্রা”, তীব্র আক্রমণ অধীরের

নীল রায়।

“নারদা ও সারধা কেলেঙ্কারি তৃণমূলকে অন্তর্জলী যাত্রার পথে নিয়ে যাচ্ছে।” এমনটাই বললেন কংগ্রেসের লোকসভার দলনেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সিবিআই নারদ কাণ্ডে গ্রেফতার করে পুলিশ কর্তা এসএমএইচ মির্জাকে। একটু দেরিতে হলেও এ প্রসঙ্গে রাতের দিকে নিজের প্রতিক্রিয়া জানান বহরমপুরের সাংসদ। তিনি বলেন, “নারদা ও সারদা কান্ড ধীরে ধীরে তৃণমূলকে অন্তর্জলি যাত্রার পথে নিয়ে যাচ্ছে, মির্জা একটা চুনোপুঁটি, রুই কাতলা দেখতে পাবো এবার ― সিবিআই এর ঘরে।”

রাজনৈতিক মহলের ধারণা, আইপিএস পুলিশ কর্তা এসএমএইচ মির্জাকে চুনোপুঁটি বলে কার্যত তৃণমূল নেতৃত্বকেই টার্গেট করেছেন কংগ্রেসের লোকসভা দলনেতা। সঙ্গে “রুই কাতলা দেখতে পাবো বলে মন্তব্য করে পাল্টা চাপও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে কংগ্রেস-তৃণমূল পরস্পরের সমব্যথী হলেও। বাংলার রাজনীতিতে তৃণমূলের প্রবল সমালোচক কংগ্রেসের লোকসভার দলনেতা। নারদ কাণ্ডে সাড়ে তিন বছর পর এসএমএইচ মির্জার গ্রেফতারের পর আবারও তেড়ে-ফুঁড়ে আক্রমন করে নিজের মমতা বিরোধী ইমেজ বজায় রাখলেন অধীর চৌধুরী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *