Breaking News
Home / TRENDING / মির্জার সঙ্গে মুখোমুখি জেরা করতে মুকুলকে তলব সিবিআইয়ের

মির্জার সঙ্গে মুখোমুখি জেরা করতে মুকুলকে তলব সিবিআইয়ের

জয় ঘোষ।

নারদা কান্ডে এসএমএইচ মির্জাকে গ্রেপ্তারের পর আগামীকাল নিজাম প্যালেসে মুকুল রায়কে তলব করল সিবিআইয়ের (CBI) সুত্র মারফৎ এই খবর জানা যায়। শুক্রবার বেলা ১১ টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার নারদা কান্ডে ৩ বছর পর আইপিএস অফিসারকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নারদার কান্ডে তদন্তের জন্য আগামীকাল মুকুল রায়কে (Mukul Roy) তলব করা হয়েছে। এ বিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সিবিআইয়ের কোনও চিঠি বা ফোন পাইনি। চিঠি পেলে অবশ্যেই আমি তাদের মুখোমুখি হব। আগামী কাল বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) ও ১ অক্টোবর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) আসছেন। দলীয় কাজে ব্যস্ত থাকব। তাই দলীয় কর্মসূচি শেষ হলে ডাক পেলেই অবশ্যই সিবিআইয়ের সাথে দেখা করব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *