চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিজেকে ‘মোদি ভক্ত হনুমান’ বলে দাবি করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কোনও ছবি আমার লাগবে না। উনি আমার হৃদয়ে থাকেন। ঠিক রামের প্রতি হনুমানের যেমন ভক্তি, আমারও বুক চিরে দেখলে আপনারা একমাত্র মোদিজিকে পাবেন।’’ আরও দাবি করেন, নীতীশ কুমার এবার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এলজেপিই সরকার গড়বে বিজেপির (BJP) সঙ্গে জোট করে। তিনি অভিযোগ করেন, রাজ্যের মানুষ নীতীশ কুমারের উপরে ক্ষুব্ধ। তাঁরা পরিবর্তন চান। বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর অবশ্য চিরাগ ও তাঁর দলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছেন। তিনি এলজেপিকে (LJP) ‘ভোট কাটার’ পার্টি বলে অভিযুক্তও করেছেন।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেছে এলজেপি। চিরাগ জানিয়ে দিয়েছেন, নীতীশ কুমারের জেডি(ইউ)-এর (JD-U) সঙ্গে আদর্শগত বিভেদ থাকার কারণে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ থেকে সরে যাচ্ছেন। তবে চিরাগ স্পষ্ট জানিয়েছেন, তিনি বিহারে বিজেপি শাসিত সরকারের পক্ষে। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে লেখা এক চিঠিতে রামবিলাস পাসোয়ান পুত্র অভিযোগ করেন, নীতীশ কুমার (Nitish Kumar) অপমান করেছিলেন তাঁর বাবাকে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, প্রবীণ রামবিলাস অসুস্থ হয়ে পড়ার পরে প্রধানমন্ত্রী-সহ শীর্ষস্থানীয় নেতারা ঘনঘন তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেও নীতীশ কুমার একবারের জন্যও কোনও খোঁজ নেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news