চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার রাত ১০টা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তিনদিন ধরেই হালকা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন মেদিনীপুরের সাংসদ। সেকারণে গৃহবন্দিই ছিলেন। বাতিল করেছিলেন একাধিক কর্মসূচী। শেষপর্যন্ত কোভিড-১৯ (Covid-19) পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে এইচডিইউতে ভর্তি করা হয়েছে দিলীপ ঘোষকে।
গত প্রায় এক সপ্তাহ ধরেই শরীর ভাল যাচ্ছিল না বিজেপির রাজ্য সভাপতির। সমস্ত কর্মসূচি বাতিল করে নিউটাউনের ফ্ল্যাটেই ছিলেন তিনি। এর আগে গত জুলাই মাসে দিলীপ ঘোষের কয়েক জন নিরাপত্তারক্ষী, বাড়ির রান্নার লোক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ে প্রায় ১৪ দিন তিনি এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। যদিও সেই সময়ে সংক্রমণ হয়নি তাঁর। সাম্প্রতিক সময়ে বাইরের কর্মসূচি বাড়িয়েছিলেন দিলীপ ঘোষ। জেলায় জেলায় পৌঁছে রোড শো, জনসভা করছিলেন। কর্মসূচিগুলিতে ভিড়ও হচ্ছিল চোখে পড়ার মতো। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেই সক্রিয়তা ব্যাহত হল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news