চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত-চিন সম্পর্কে (Indo-China Relationship) ভাঙনের জন্য গালওয়ান সংঘর্ষকেই দায়ী করছেন এস. জয়শঙ্কর (S. Jayshankar)। লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-চিন সম্পর্ক উত্তপ্ত হয়ে রয়েছে অনেকদিন ধরে। আর এই অবস্থাকেই দুই দেশের সম্পর্কের ভাঙ্গন-এর ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এশিয়া সোসাইটিতে একটি অনলাইন আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। তিনি জানান প্রায় ৩০বছর ধরে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক বেশ ভালই ছিল, সেই সুসম্পর্কের প্রভাব দেখা যাচ্ছিল সীমান্তেও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এতদিন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু হঠাৎ এই সংঘর্ষের ফলেই দুই দেশের সম্পর্কের মধ্যে এইরকম বড় ভাঙন ধরেছে।
প্রসঙ্গত ১৯৯৩ সাল থেকে দু’দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আর এই চুক্তি গুলির কারণেই সীমান্তে শান্তি বজায় রাখার সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছিল। বর্তমানে চিনের আগ্রাসী মনোভাব সে সম্পর্কে ভাঙন ধরিয়েছে বলেই অভিযোগ করেছেন বিদেশমন্ত্রীমন্ত্রী। আলোচনা সভায় জয়শঙ্কর বলেন, “দুই দেশের মধ্যে নীতি নিয়ে একটা বিস্তারিত আলোচনা ও সেইমতো কাজও হয়েছিল। কিন্তু এখন আমরা দেখছি একটা দেশ সেই চুক্তি ও আলোচনা থেকে ক্রমাগত সরে আসছে। লাদাখ সীমান্তে ক্রমাগত চিনা সেনা মোতায়েন থেকে এটাই পরিষ্কার। আর যখন সীমান্তে দুই দেশের সেনা খুবই কাছাকাছি থাকে তখন ১৫ জুনের মতো কিছু ঘটনা ঘটে যায়। তাতে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়”।
প্রসঙ্গত গত ১৫ জুন গালওয়ানে টহলরত ভারতীয় সেনার উপর আচমকাই হামলা করে চিন। চিন সেনার এই হামলায় মোট কুড়ি জন ভারতীয় জওয়ান শহীদ হন। সূত্রের খবর ভারতীয় জওয়ানরা পাল্টা আক্রমণ করলে চিন সেনাদের মধ্যে থেকে মোট ৩৫ জন নিহত হন। তবে চিন সরকারের তরফ থেকে এই সংখ্যা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। আর এরপর থেকেই দুই দেশের সীমান্তে সম্পর্ক ভীষণ রকম ভাবে খারাপ হতে শুরু করে। দুই দেশের সেনাদের উচ্চ পর্যায়ে বৈঠক হয় এছাড়া দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কিছু বৈঠক করা হয় কিন্তু এতকিছুর পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আর এরই মাঝে দুই দেশ সীমান্তে তাদের সেনার সংখ্যা বাড়াচ্ছে। শীতেও যাতে সীমান্তে সেনা থাকে সেই দিকে নজর রাখছে ভারত। সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্রের থেকে বোঝা যাচ্ছে চিনা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেবার জন্য প্রস্তুত হচ্ছে ভারত। আর এই পরিস্থিতিকে আরও একবার আলোচনায় সভায় তুলে ধরলেন জয়শঙ্কর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news