Breaking News
Home / TRENDING / লাল কেরালায় সবুজ ডিম : গবেষণায় বিজ্ঞানীরা

লাল কেরালায় সবুজ ডিম : গবেষণায় বিজ্ঞানীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মুরগির ডিমের কুসুমের রং সাধারণত হলুদ বা কমলা রঙের হয়। কুসুমের রং সবুজ হয় এতদিন এটা কেউ ভাবতেই পারেননি। কিন্তু এবার সবুজ রঙের কুসুমের সন্ধান পাওয়া গেল কেরালায়। কেরালার মালাপ্পুরমের এ কে শিহাবুদিন নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে এই ঘটনা সামনে এসেছে।

জানা গিয়েছে, শিহাবুদিনের ওই পোল্ট্রি ফার্মে ৬টি মুরগি সবুজ কুসুমের ডিম পাড়ে। এই সবুজ রংয়ের কুসুমের ডিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিহাবুদিন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চল এমনকি বিদেশের লোকেরাও এই ঘটনা সম্পর্কে আরও জানতে শিহাবুদিনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ডিমগুলির কুসুমের রং সবুজ হলেও, স্বাদ একেবারে সাধারণ মুরগির ডিমের মতো। যা নিয়ে বিস্মিত অনেকেই। এমনকি এই ডিমগুলি নিয়ে নাকি ইতিমধ্যে গবেষণাও শুরু হয়ে গিয়েছে। গবেষণা করছেন কেরালার পশু ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

প্রায় ৯ মাস আগে শিহাবুদিন দেখতে পান তাঁর একটি মুরগি ডিম পাড়ে এবং সেই ডিমের কুসুমের রং সবুজ। নিরাপদ হবে কিনা এটা ভেবে ওই ডিম খাননি শিহাবুদিনের পরিবার। পরিবর্তে তাঁরা ওই ডিম থেকে নতুন মুরগি ছানা হওয়ার অপেক্ষায় ছিলেন। নতুন মুরগিগুলিও যখন ডিম পাড়তে শুরু করল, দেখা গেল সেই মুরগির ডিমের কুসুমের রং-ও সবুজ। তা দেখে দু’সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি তুলে শেয়ার করেন শিহাবুদিন। তারপরই তা সংবাদমাধ্যমে আসে। এই ডিম প্রসঙ্গে শিহাবুদিন বলেন, “অনেকেই সবুজ ডিমের জন্য আমার কাছে এসেছেন। তবে আমি এগুলো কাউকে দিইনি। নতুন মুরগি ছানা করার জন্য রেখেছি। গবেষণা শেষ করার পর এগুলো বিক্রি করা হবে। বর্তমানে বিজ্ঞানীরা মনে করছেন কিছু বিশেষ খাবার দেওয়ার জন্য ডিমের কুসুমের রং সবুজ হয়েছে। তবে আমি মুরগিগুলিকেবিশেষ কোন খাবার দেয়নি।”

কেরালার পশু ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হরিকৃষ্ণন এস জানিয়েছেন, “এই ঘটনার পিছনে কারণ জানতে আমাদের আরও তিন সপ্তাহ সময় প্রয়োজন। পূর্ববর্তী কিছু গবেষণায় দেখা যাচ্ছে মুরগির খাদ্যে বিশেষ কিছু দেওয়া হলে মুরগির ডিমের রং অন্য হতে পারে। এক্ষেত্রে সেই সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।” গবেষণার জন্য হরিকৃষ্ণন ও তাঁর দল শিহাবুদিনের পোল্ট্রি ফার্ম থেকে ২টি মুরগি নিয়ে গিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *