Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরঃ জীবনের ঝুঁকি নিয়ে নদী ডিঙিয়ে স্কুলে যায় ওরা

জম্মু-কাশ্মীরঃ জীবনের ঝুঁকি নিয়ে নদী ডিঙিয়ে স্কুলে যায় ওরা

নিজস্ব সংবাদদাতাঃ

জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায় ওরা। এই ঘটনা জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার। যেখানকার চারটি গ্রামের ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রবল গতির পাহাড়ি নদী তাওয়াই পায়ে হেঁটে পেরিয়ে স্কুলে যায়। স্বভাবতই ছেলেমেয়েদের বিপজ্জনক স্রোত ভেঙে ডিঙোতে হয় নদী। এমনকী যে কোনও সময়ে ভেসে যেতে পারে ছোটরা। জায়গাটি কাগুয়ানির ফুটব্রিজ পেরিয়ে ঝাকড়-এর কাছে। কদিন আগেই যেখানে ফুঁসে ওঠা নদী ভাসিয়ে দিয়েছিল দু’পাড়ের বেশ কয়েকটি গ্রাম। সম্প্রতি একটি চাঞ্জল্যকর ভিডিওতে দেখা গেছে অভিভাবকেরা ছাত্রছাত্রীদের জোর করে তীব্র কারেন্টের তাওয়াই নদীর জলের ভিতর দিয়ে অন্য পাড়ের গ্রামের স্কুলে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা দড়ি দিয়ে ছাত্রছাত্রীদের সাহাহ্য করছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

স্থানীয় সুত্রে খবর, শুধু ছাত্রছাত্রীরা নয়, গ্রামের সাধারণ মানুষকেও নিত্ত প্রয়োজনে এভাবেই নদী পেরোতে হয়। দড়ি ধরে স্রোত ডিঙিয়ে। ছাত্রছাত্রীদের বক্তব্য, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় আমাদের। ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারি না। পুলিশ থাকে, তাঁরা আমাদের সাহাহ্য করেন। সরকারের কাছে আবেদন করছি, এখানে যেন ব্রিজ গড়া হয়।

স্থানীয় গ্রামের প্রাক্তন সরপঞ্চ অবাক করে দেওয়া তথ্য দিলেন। তাঁর মতে আগে একটা ব্রিজ ছিল, কিন্তু সেটি দু’পাড়ের গ্রামের মানুষ তৈরি করেছিল। জম্মু-কাশ্মীর সরকার টাকা দেয়নি। জল বাড়ায় দুর্বল ব্রিজটি ভেঙে যায়। এবার যদি সরকার একটি ব্রিজ গড়ে দেন তাহলে দু’পাড়ের মানুষ উপকৃত হন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *