Breaking News
Home / TRENDING / জঙ্গীর শেষকৃত্য, লক ডাউন ভাঙল কাশ্মীরে

জঙ্গীর শেষকৃত্য, লক ডাউন ভাঙল কাশ্মীরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কাশ্মীরে জঙ্গীর শেষকৃত্যে লকডাউন ভেঙে যোগ দিল প্রায় চারশো মানুষ। বুধবার জৈশ-ই- মহম্মদের জঙ্গী সাজাদ নবাব দার কে গুলির লড়াইয়ে খতম করে পুলিশ। কিন্তু তারপর যে এমন সমস্যা হবে তা কে জানত ? সমস্ত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সোস্যাল ডিসটান্সিং শিকেয় তুলে গাদাগাদা লোক জড়ো হল জঙ্গীর বাড়ির সামনে। অনুগামীরা তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে চায়। করোনার ভয়, পুলিশের নিষেধাজ্ঞা এর কাছে তুচ্ছ। অথচ জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই ১৪৪ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। মারাও গিয়েছেন একজন এই রোগে। ঘটনার পর সোপার এর পুলিশ জমায়েতে যোগ দেওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে যে মৃত জঙ্গীর দেহ যখন পরিবারের হাতে দেওয়া হয় তখন পরিবারকে এই মর্মে লিখিত দিতে হয়েছিল যে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই তাঁরা দেহ সমাধিস্থ করবেন। কিন্তু তা সত্ত্বেও এই নিয়ম মানা হয়নি। বুধবারের একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। লকডাউনের মধ্যেই এখন ভিডিওর সূত্র ধরে হন্যে হয়ে তাঁদের খুঁজতে হচ্ছে জমায়েতে যোগ দেওয়া ৪০০ অনুগামীকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *