চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পর ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বলসোনারো (Jair Balsanaro)। জাতির উদ্দেশে বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বলসোনারো। বুধবার রাষ্ট্রপতির ভাষণে ব্রাজিল রাষ্ট্রপতি বলেছেন, সময় মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।” তিনি আরও বলেন, “বাজিলের জনগণকে একটা সুখবর জানাই। আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি কথা হয়। আমি হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলাম। ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা শনিবারের মধ্যে ওষুধ তৈরির কাঁচা মাল পেয়ে যাব। আমি ব্রাজিলের সাধারণ মানুষের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি। সেই চিঠিতে বলসোনারো লিখেছিলেন, “করোনা ভাইরাসের মহামারীর সময়ে ভারত যেভাবে আমেরিকাকে সাহায্য করছে সেটা একদম পুরাণ কালের রামায়ণের ঘটনার মতো। তখন যেমন হনুমানজি হিমালয় থেকে প্রভু রামের ভাই লক্ষ্মণের জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী ওষুধ নিয়ে এসেছিলেন এখন ভারত ঠিক তেমনই করল।”
প্রসঙ্গত, মঙ্গলবারই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। কাকতালীয় ভাবে কয়েক ঘণ্টার মধ্যেই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ভারত সরকার। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসা শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের মুখে। এক সংবাদসংস্থাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “ভারত থেকে দু’কোটি ৯০ লক্ষ ট্যাবলেট আসছে আমেরিকায়। নরেন্দ্র মোদী মহান, খুবই ভাল মানুষ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news