Breaking News
Home / TRENDING /  কংগ্রেসে এবার বিজেপিমুখী ভাঙন, পদ্মে যোগ হুমায়ুন, রশিদের

 কংগ্রেসে এবার বিজেপিমুখী ভাঙন, পদ্মে যোগ হুমায়ুন, রশিদের

নীল বণিক :

নবাবের জেলায় শুরু হল নতুন রাজনৈতিক পরিবর্তন। অধীর দূর্গে ঘাসফুল ফুটতেই নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক সমীকরন। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে এবার একে একে কংগ্রেসের নেতারা ভিড় জমাতে চাইছেন গেরুয়া শিবিরে। রেজিনগরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর খান যেমন বিজেপিতে নাম লেখাচ্ছেন। তেমনই বেলডাঙার কংগ্রেস নেতা রসিদ খানও বিজেপিতে যোগদান করতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে কংগ্রেসের বহু নিচু তলার নেতা বিজেপিতে যোগদান করবেন। মূর্শিদাবাদের সংখ্যালঘু কংগ্রেস নেতাদের সাদরে দলে নিতে ইচ্ছুক রাজ্য বিজেপি। গরু পাচার বা আফিম পাচারে যুক্ত না হলে সংখ্যালঘু নেতাদের দলে নিতে কোনও আপত্তি নেই রাজ্য বিজেপির। তাছাড়া হুমায়ুন কবীর খানকে দিয়েও নবাবের জেলায় সংগঠন বাড়ানোর কথা ভাবছেন রাজ্য বিজেপির কর্তারা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *