Breaking News
Home / TRENDING / জেলাপরিষদের ১৮ আসনে তৃণমূলের জয়ে বিতর্ক, আদালতে বিজেপি

জেলাপরিষদের ১৮ আসনে তৃণমূলের জয়ে বিতর্ক, আদালতে বিজেপি

নীল বণিক

জেলা পরিষদের ১৮ টি আসন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির অভিযোগ, ১৮টি জেলা পরিষদ আসনে জিতেছে বিজেপি। কিন্তু প্রশাসনের সহযোগিতায় তৃণমূল সেই আসনগুলির জয়ের শংসাপত্র তুলে নিয়েছে। বর্ধমানের মেমারি ব্লকের দুটি জেলা পরিষদের আসনও রয়েছে বলে দলীয় সূত্রের খবর। জেলা পরিষদের আসনে শাসকের বলপূর্বক হারানোর পিছনে রাজ্য বিজেপির কাছে কিছু প্রমান রয়েছে। সেইসব প্রমান আদালতে সাবমিট করে বিচার চাইবে রাজ্য বিজেপি। কলকাতা হাইকোর্টে একটি মামলা করবার প্রস্তুতিও নিয়েছে রাজ্য বিজেপি। বর্তমানে কলকাতা হাইকোর্ট গ্রীষ্মকালীন অবকাশ রয়েছে। তার মধ্যেই এই মামলাটি করতে চায় রাজ্য বিজেপি। যদিও রাজ্য বিজেপির নেতারা ভাল করেই জানেন, গ্রীষ্মকালীন অবকাশে মামলাটি শুনতে চাইবে না আদালত। কিন্তু মামলাটি হাইকোর্ট গ্রহন করুক। এমনটাই চাইছেন রাজ্য বিজেপির নেতারা। তারপর গ্রীষ্মকালীন অবকাশ কাটিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাটি নিয়ে লড়াইয়ে নামা যাবে বলে মনে করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *