Breaking News
Home / TRENDING / করোনাকে সঙ্গে নিয়েই আজীবন বেঁচে থাকার প্রস্তুতি নিতে হবে, জানাল ‘হু’

করোনাকে সঙ্গে নিয়েই আজীবন বেঁচে থাকার প্রস্তুতি নিতে হবে, জানাল ‘হু’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“করোনাকে সঙ্গে নিয়েই আজীবন বেঁচে থাকার প্রস্তুতি নিতে হবে।” বুধবার এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO) জরুরী স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর মাইকেল রায়ান (Michel Rayan) নভেল করোনা ভাইরাস (Coronavirus) প্রসঙ্গে একথা বলেছেন। তিনি বলেন, “করোনাকে সঙ্গে নিয়েই আজীবন বেঁচে থাকার প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলেই মনে করছে হু। গোটা বিশ্বকেই এই রোগটির সঙ্গে লড়াই করেই বাঁচা শিখতে হতে পারে।” মাইকেল রায়ান বলেন, “ভাইরাসটি ঠিক কত দিন থাকবে, কবে পুরোপুরি বিদায় নেবে– এ নিয়ে নিশ্চিত করে কিছু বলাটা একেবারেই বাস্তবসম্মত নয়। এত দিন ধরে যত গবেষণা ও পরীক্ষানিরীক্ষা হয়েছে তাতে করে এভাবে কোনও দিন আন্দাজ করতে পারার মতো সময় আসেনি। বরং কীভাবে এই ভাইরাস থাকা অবস্থাতেই তাকে ঠেকিয়ে রেখে এগিয়ে যাওয়া যেতে পারে, সে নিয়ে ভাবনাচিন্তা প্রয়োজন। আর প্রয়োজন ভ্যাকসিন তৈরির সর্বোচ্চ চেষ্টা।”

এই আইরিশ চিকিৎসক বলেন, “মারণ ভাইরাস এইচআইভি আক্রান্ত হওয়ার পরেও কেউ কী করে বাঁচতে পারে বা সুস্থ হয়ে উঠতে পারে, সেই পন্থা বার করার চেষ্টা করেছি আমরা। এইচআইভি-কে দূর করতে পারিনি পুরোপুরি। তাই করোনার  ক্ষেত্রেও তেমনই পথ খুঁজতে হতে পারে আমাদের। কারণ এই ভাইরাসও পৃথিবী থেকে নিকেশ হওয়ার কোনও আশা এখনও পর্যন্ত দেখা যায়নি। ভ্যাকসিন তৈরি হওযার পরে তা কাজ করতে শুরু করলে এবং বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছে গেলে তবেই তা সম্ভব।” মাইকেল রায়ান আরও বলেন, “কিছু দেশ যে লকডাউন শিথিল করার দিকে হাঁটছে, তার ফলাফল মারাত্মক হতে পারে। ভাইরাসটি প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে। ফলে একবার দূর হয়ে যাওয়ার পরেও ফের ফিরে আসছে। দ্বিতীয় দফার এই আক্রমণ আরও ভয়ঙ্কর হচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *