Breaking News
Home / TRENDING / করোনা নিয়ে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ : বিস্তারিত জানতে ক্লিক করুন

করোনা নিয়ে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ : বিস্তারিত জানতে ক্লিক করুন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চাঞ্চল্যকর অভিযোগ বলিউডের শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) বিরুদ্ধে। অভিযোগ করলেন মহারাষ্ট্রের ইউনাইটেড কংগ্রেস পার্টির (United Congress Party) এক নেতা। পন্ডিত সুনীল শুক্লা একাধিক অভিযোগে অভিযুক্ত করেছেন বিগ-বি-কে। মহারাষ্ট্রের ইউনাইটেড কংগ্রেস পার্টির সভাপতি সুনীল শুক্লা বলেছেন, “করোনা আক্রান্ত হওয়ার ভান করে অমিতাভ বচ্চন বর্তমানে ভর্তি রয়েছেন মুম্বইয়ের বিলাসবহুল হাসপাতাল নানাবতীতে। আসলে অমিতাভ বচ্চন এই হাসপাতালের অন্যতম বড় শেয়ার হোল্ডার। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বলে সম্প্রতি তিনি একটি ভিডিও প্রচার করেছেন। সেই ভিডিওতে তিনি নানাবতী হাসপাতালে চিকিৎসার বন্দোবস্তের কথা ফলাও করে বলেছেন। আসলে এই প্রচার অমিতাভ বচ্চনের ব্যবসায়িক কৌশলের একটি অংশ।”

এমন অভিযোগ করেই ক্ষান্ত হননি ইউনাইটেড কংগ্রেস পার্টির কেন্দ্রীয় সভাপতি। তাঁর কথায়, “মহারাষ্ট্র সরকার ও বৃহনমুম্বাই নগরপালিকা কর্তৃপক্ষ নানাবতী হাসপাতালের বিরুদ্ধে করোনা ভাইরাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অনাস্থা প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন দরাজ সার্টিফিকেট দিচ্ছেন হাসপাতালে চিকিৎসার বন্দোবস্তকে। আসলে সেই ভিডিওয় তিনি মহারাষ্ট্র সরকার ও বৃহানমুম্বাই নগরপালিকার কালো তালিকায় চলে যাওয়া হাসপাতালের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।” পন্ডিত সুনিল শুক্লার আরও অভিযোগ, “মারণ রোগ কর্নার চিকিৎসার নাম করে রোগীদের থেকে ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আদায় করছে নানাবতী হাসপাতাল। এই কঠিন সময় রোগীদের থেকে অনেক টাকা নিয়ে নিজেদের লভ্যাংশ বাড়াচ্ছে নানাবতী হাসপাতালের পক্ষ। অথচ তাদের বোর্ড মেম্বার হয়েও এই সংক্রান্ত বিষয়ে অমিতাভ বচ্চনের কোনও আপত্তি নেই।”

ইউনাইটেড কংগ্রেস পার্টির নেতা দাবি, নানাবতী হাসপাতালের মালিক পক্ষের কেউ মুম্বইতে থাকেন না। কেবলমাত্র অন্যতম মালিকানা অংশীদার হিসেবে একমাত্র মুম্বইয়ের বাসিন্দা অমিতাভ বচ্চন। সম্প্রতি বোর্ড অফ ডাইরেক্টর-এর একটি বৈঠক হয় নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ। ভার্চুয়াল বৈঠকে বাড়ি থেকে বসে অংশ নিয়েছিলেন অমিতাভ। কঠিন সময়ে রোগীদের থেকে মোটা টাকা আদায় করার সিদ্ধান্ত হলেও সেই বৈঠকে কোনও প্রতিবাদ করেননি তিনি। দেশের সংকটময় পরিস্থিতিতে বচ্চন পরিবার কোনও সামাজিক পালন করছেন না বলে অভিযোগ করেছেন এই নেতা। তিনি আরো অভিযোগ করেছেন, দেশ হাজার সংকটের মধ্যে গেলেও অমিতাভ বচ্চনকে কখনও দান করতে দেখা যায় না। কারণ তিনি একজন অভিনেতাই নন, বড়সড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীও বটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *