Breaking News
Home / TRENDING / জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপে ৩৬ শতাংশ জঙ্গি কার্যকলাপ কমেছে, স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে প্রকাশ

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপে ৩৬ শতাংশ জঙ্গি কার্যকলাপ কমেছে, স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে প্রকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) থেকে ধারা ৩৭০ অনুচ্ছেদ ৩৫ এ বাতিল করে দেওয়ার পর বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) প্রকাশিত রিপোর্টে ধরা পড়ল সরকারের সেই সিদ্ধান্তের ইতিবাচক প্রতিচ্ছবি। সেই রিপোর্টে জানানো হয়েছে, ৩৭০ ধারা ও অনুচ্ছেদ ৩৫এ বাতিল করার পর জম্মু ও কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ কমেছে ৩৬ শতাংশ। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর উপত্যকায় ১৮৮ টি নাশকতার ঘটনা ঘটিয়েছিল জঙ্গিরা।এ বছর এই একই সময় কালে মাত্র ৫১টি গ্রেনেড হামলা হয়েছে ভূ-স্বর্গে।

এমন তথ্য-পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Govt.)। কারণ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছিল। পাশাপাশি, কাশ্মীরকে দুভাগ করার সিদ্ধান্তকেও দিতে পারেননি অনেকেই। কিন্তু সন্ত্রাস দমনে এহেন সাফল্য পাওয়ার পর সমালোচকদের মুখ অনেকাংশেই বন্ধ করা যাবে বলে মনে করছে বিজেপির একাংশ। রিপোর্টের একটি অংশে বলা হয়েছে, ২০১৯ সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১২৬ জন জঙ্গি মারা গিয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ১৩৬।

২০১৯ সালে জানুয়ারি থেকে জুলাই মাসের তুলনায় সেনা জওয়ান ও স্থানীয়দের মৃত্যুর রাশ টানা গিয়েছ বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ২০১৯ সালের ওই ৭৫ জন ভারতীয় সেনা জওয়ান জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন, জন কাশ্মীরি বাসিন্দা মারা গিয়েছিলেন জঙ্গী কার্যকলাপে। কিন্তু ৩৭০ ধারা (Article 370) বিলোপ হয়ে যাওয়ার পর দেড় বছরের ৩৫ জন ভারতীয় জওয়ান জঙ্গিদের হাতে শহীদ হয়েছেন, ২২ জন স্থানীয় বাসিন্দারা গিয়েছেন। যখন এই সময়কালের ৬টি আইডি বিস্ফোরণ হয়েছিল কাশ্মীরে, বছর সংখ্যাটি নেমে এসেছে একে।

প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট সংসদে বাতিল করা হয় ৩৭০ ধারা ও ৩৫এ বাতিল করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদে দাঁড়িয়ে তাঁর বক্তৃতায় বলেছিলেন এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা। আর তাঁর দফতরের রিপোর্টেই প্রকাশ পেল জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে রাশ টানার কথা। প্রসঙ্গত, দ্বিতীয় বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর লোকসভায় একক ভাবে নিরংকুশ প্রাধান্য রয়েছে বিজেপির। তাই বিজেপির ঘোষণাপত্র অনুযায়ী কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্ত দেশের প্রকৃত হিতকারী হয়েছে বলেই রিপোর্টে প্রকাশ পেয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *