চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল । আজ দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল ফলাফল । এবছর উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষ । যাঁদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ। এবার মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী। যা চলতি বছরে মাধ্যমিক পরিক্ষার্থীর তুলনায় প্রায় দেড় লক্ষ বেশি। ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য ।ছাত্র-ছাত্রীরা wbresults.nic.in ওয়েবসাইটে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারবে । এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী উচ্চমাধমিক পরীক্ষা দিয়েছে। এবছর পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর । মেদিনীপুরে পাশের হার ৯৫.৭৫ শতাংশ ।
এবারের উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুভ্রাংশু সর্দার, তার প্রাপ্ত নম্বর ৪৯৬ । দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন চার জন। চন্দ্রবিন্দু মাইতি, পশ্চিম মেদিনীপুরের অনুসুয়া সাহা, পিয়ালি দাস দক্ষিণ দিনাজপুর,শ্রেয়া মল্লিক, দক্ষিণ দিনাজপুর। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছেন ক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল । তাদের প্রাপ্ত নম্বর, ৪৯৩ ।উচ্চ-মাধ্যমিকে পঞ্চমস্থানে রয়েছেন রয়েছেন কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা গড়াই, অনন্যা সামন্ত। উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন, চয়ন বর্মণ, অঙ্কুর রায়, অর্কদ্বীপ ঘাড়া, তমাল কান্তি দাস, সোমায়ন জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মাহান্তি, সুপর্ণা মাহাত।উচ্চ-মাধ্যমিকে সপ্তমস্থানেরয়েছেন, সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, শ্রীজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকি কুণ্ডু । অষ্টম স্থানে রয়েছেন,শ্রীতমা মিস্ত্রী, সৈয়দ সাকলেন কবির, আত্রেয়ী শর্মা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয় সিনহা, ইশিকা শীল, শিরীন আলম, সপ্তক দাস।নবম স্থানে রয়েছেন, দেবাঙ্গনা দাস, প্রণব বর্মণ, বৃষ্টি মাইতি, আমজাদ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্ক প্রতীম দে, সায়ন সাহা, অর্কপ্রতীম দে, পবিত্র মাইতি, তুহিন রঞ্জন অধিকারী, তৃষিতা কর্মকার, অথিনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল, অপূর্ব মণ্ডল, সায়ন্তনী দে, সৌরাসিমি দাস, প্রত্যুষা দাম, আর্য নন্দি, স্বাগতা চক্রবর্তী।
দশম স্থানে রয়েছেন ১৭ জন। তাঁরা হলেন মল্লিকা দেবনাথ, সায়ন্তন সরকার, তৃণা পুরকায়স্থ, সুদীপ পাল, অগ্নিভ মুখার্জী, ওসকে আবদুল রজ্জাক, মৃগাঙ্ক সাঁতরা, এসকে সৈয়ফউদ্দিন আহমেদ, সৌম্যদ্বীপ দত্ত, কোয়েল কুণড্, অঞ্জুমা দিলরুবা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news