Breaking News
Home / TRENDING / জেলার জয়, পাশের হারে মেয়েরা এগিয়ে

জেলার জয়, পাশের হারে মেয়েরা এগিয়ে

নিজস্ব সংবাদদাতা :
উচ্চমাধ্যমিকেও জেলার জয়। শুধু জেলার জয় না, মেয়েদেরও জয়। মাধ্যমিকে প্রথম হয়েছিল সঞ্জিবনী। উচ্চমাধ্যমিকে কোনও মেয়ে প্রথম হতে না পারলেও পাশের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেকটাই এগিয়ে। ছাত্রীদের পাশের হার ৫৩ শতাংশ এবং ছাত্রদের পাশের হার সেখানে ৪৭ শতাংশ।
প্রথম হয়েছে জলপাইগুড়ির জেলা স্কুলের গ্রন্থন সেনগুপ্ত। সে ৫০০-র মধ্যে পেয়েছে ৪৯৬। দ্বিতীয় ঋত্বিক কুমার সাহু। তমলুক হ্যামিলটন হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রর প্রাপ্ত নম্বর ৪৯৩। তৃতীয় হয়েছেন দু’জন। পেয়েছেন ৪৯০ নম্বর। তারা হলেন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র তিমিরবরণ দাস এবং শাশ্বত রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন ( পশ্চিম মেদিনীপুর)-এর ছাত্র ও শাশ্বত রায়।
এ বার সার্বিক পাশের হার ৮৩.৭৫ শতাংশ। মেধা তালিকায় প্রথম ১০-এ আছেন ৮০ জন ছাত্রছাত্রী। এই ৮০ জনের মধ্যে কলকাতার ৮ জন। বাকি ৭২ জনই জেলার।
এ বছর ২৭ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। চলে ১১ এপ্রিল পর্যন্ত। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২০৮৫টি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন। এ বছরই প্রথম হিন্দিতে প্রশ্নপত্র করেছে সংসদ। হিন্দি, উর্দু, সাঁওতালি ও নেপালি ভাষার পরীক্ষার্থীদের জন্য দোভাষী রাখার সিদ্ধান্ত হয়। শংসাপত্রে প্রাপ্ত নম্বরের শতাংশের উল্লেখও থাকবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *