প্রসেনজিৎ মাহাতো
শাসক দলের নির্বাচনী প্রচারের রঙ ময়দানে।
গোটা ময়দানে ছিঃ ছিঃ রব উঠেছে। এ কী করলেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়! মোহনবাগানের জার্সি পরিয়ে মিছিলে হঁাটালেন ফুটবলারদের । ক্ষুব্ধ বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যও। তিনিও মেনে নিতে পারেননি। রীতিমত রাগে ফুঁসছেন। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বলছেন, মোহনবাগানকে নিয়ে রাজনীতি করার অধিকার কারর নেই। এটা মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যা হয়েছে অন্যায় হয়েছে। মোহনবাগান হল আমাদের রকাছে পবিত্র, রাজনীতির ময়দানে কেন বাগানের জার্সি ব্যবহার করা হবে? এর যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না।’ সুব্রত আরও বলেন, ‘ রাজনীতি রাজনীতির জায়গায়, আর মোহনবাগান মোহনবাগানের জায়গায়। দুটোকে মিশিয়ে ফেলা যায় না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news