ওয়েব ডেস্ক:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা তথা গায়ক বাবুল সুপ্রিয়ের নিগ্রহের প্রতিবাদে এবিভিপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার যোধপুরপার্কে। আগেই আজ সোমবার যাদবপুর অভিযানের ডাক দিয়েছিল গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। যদিও ঢাকুরিয়া পেরোতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। স্টিলের গার্ডওয়ালের ব্যবহারে আটকানো হয় মিছিল। এরপরেই উত্তেজনা চরমে পৌঁছয়। একদিকে এবিভিপির মিছিল পুলিশের গার্ডওয়াল ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, অন্যদিকে মিছিল আটকাতে প্রাণপন চেষ্টা চালায় পুলিশ প্রশাসন।
মিছিল রুখতে এদিন র্যাফ, জলকামান, কাঁদানে গ্যাস-সহ সমস্ত কিছুর ব্যবস্থা রাখলেও নিজেদের সংযত রাখে পুলিশ। পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাঁরা। নাবান্নে বাম ছাত্র সংগঠনের মিছিল রুখতে পুলিশকে যে মারমুখি মেজাজে দেখা গেছিল এদিন তার বিপরীত অবস্থান নেয় তারা। মিছিল শেষ করার জন্য় কার্যত আবেনদের সুর দেখা যায় পুলিশের গলায়। অন্যদিকে কোনওভাবেই রণে ভঙ্গ দিতে নারাজ গেরুয়া শিবির। আপাতত গার্ডওয়ালের সামনেই অবস্থান শুরু করেছে এবিভিপি সমর্থকেরা। দাবি, মিছিল করে যাদবপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news