চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ হলুদ জার্সি তে মাঠে নামতেই তার নামের স্লোগান মুখর গোটা স্টেডিয়াম । শুক্রবার সন্ধ্যায় ঘরের মাঠে CSK -কে অসাধারন জয় ফিরিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি । সেই সঙ্গে লিগ তালিকার আরও একধাপ এগিয়ে গেল হলুদ সিংহের দল । টি-টোয়েন্টি ম্যাচে কখন খেলার মোড় ঘুরে যায়, বলা কঠিন। তবে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিং এক সহজ-সরল ম্যাচ উপহার দিল দর্শক দের । এর আগে কেকেআর -এর বিরুদ্ধে শত রানের রেকর্ড গরেছিলেন হ্যারি ব্রুক । তবে এবার তাঁকে দ্রুত প্যাভিলিয়নে পাঠালেন আকাশ সিং। মাত্র ১৮ রানেই মাঠ ছারতে হল হ্যারি কে । মাঠে তখন দাপিয়ে বেরাচ্ছেন রবীন্দ্র জাদেজা ও পাথিরানার । তার ম্যাজিকে ছিটকে যাচ্ছে একের পর এক হায়দ্রাবাদি সেনা । অবশেষে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অভিষেক শর্মা। অসাধারন বোলিং -এ ২২ রানে তিন উইকেট তুলে নেন জাদেজা ।
Catching Feelings for this Keeper! 🧤pic.twitter.com/n9NqQWnNY9
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2023
মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস । ব্যাটিংয়ের মতো এদিন হায়দরাবাদের বোলিং বিভাগও চূড়ান্ত ব্যর্থ। চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং কনওয়ের চওড়া ব্যাটই দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। আরসিবির পর হায়দরাবাদকে হারিয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট অধিকার করেছে চেন্নাই সুপার কিং । লিগ তালিকায় উপরে থাকলেও একই পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস । এবার ফাইনালে পৌঁছনর লরাই আরও বাড়িয়ে দিল চেন্নাই সুপার কিং ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news