Breaking News
Home / TRENDING / মদ্যপ তৃণমূল কর্মীরা দলীয় অফিস ভাঙচুর করে, নালিশ বিজেপির

মদ্যপ তৃণমূল কর্মীরা দলীয় অফিস ভাঙচুর করে, নালিশ বিজেপির

চিত্ত মাহাত, চন্দ্রকোণা:

অভিযোগ ও পালটা অভিযোগে সরগরম চন্দ্রকোণা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ জানিয়েছে থানায়। তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পালটা অভিযোগ জানিয়েছে বিজেপি, তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল। ঘটনার পর দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে চন্দ্রকোনা বিট হাউস থানায় অভিযোগ জানিয়েছে।
স্থানীয় বিজেপি নেতা রাজীব কুণ্ডুর অভিযোগ,মঙ্গলবার রাতে কেয়ারবনিতে তৃণমূলের পার্টি অফিসে পিকনিক ছিল। অনেক রাত পর্যন্ত সেই পিকনিক চলে। পিকনিকের পর মদ্যপ অবস্থায় বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ রায় বলেন, “সকালে এসে দেখি পার্টি অফিসে আগুন জ্বলছে। তারপর আমরা আগুন নিভিয়ে পুলিশকে খবর দিই। চার-পাঁচজন বিজেপি কর্মী খুব উৎপাত করছে। তাঁরা হলেন ফণী মণ্ডল, মুকুল রায়, অমৃত মণ্ডল, তাপস ঘোষ ও বাবাই রায়। আমাদের বিশ্বাস বিজেপির ওই দুষ্কৃতীরাই এই কাজ করেছে।”
বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজীববাবু বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। দিদি এখন ভোটশ্রী চালু করেছে পাড়ায় পাড়ায়, তাতে মদ-মাংসের এলাহি ফিস্ট চলছে। আমাদের পতাকাগুলো নিয়ে গিয়ে আগুন লাগিয়েছে। কোথায় আগুন লাগাচ্ছে বুঝতে পারেনি। মদ খেয়ে তো বেসামাল ছিল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *