Breaking News
Home / TRENDING / অভিষেকের বক্তব্যই প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র নেই, বললেন মুকুল

অভিষেকের বক্তব্যই প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র নেই, বললেন মুকুল

নীল বণিক:

রাজ্যের গণতন্ত্র প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিধলেন মুকুল রায়। তিনি বলেন, ‘ওঁর বক্তব্যই প্রমাণ করে রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। রাজ্যে বিরোধীরা কোনও কর্মসূচী গ্রহণ করতে পারে না। বিরোধীদের সমস্ত রাজনৈতিক কর্মসূচী রাজ্যের শাসক দল পণ্ড করছে। আমরা গনতন্ত্র বাঁচানোর দাবিতে বহুদিন ধরে রাজ্যের মানুষকে অবগত করে আসছি।’ অতএব শুক্রবার তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের অভিযোগের মান্যতা দিলেন বলেই মনে করছেন মুকুল রায়।

উল্লেখ্য, শুক্রবার হাজড়া মোড়ে দলের সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা না চাইলে বাংলায় রথের চাকা ঘুরবে না। শনিবার সেই প্রসঙ্গেই মুকুল রায় বলেন, ‘অভিষেক সত্য কথাটাই বলেছেন। হুগলি, দূর্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি, তাই বিজেপির সভা হয়নি। উনি চাইছেন না বলেই নদীয়ায় বিজেপি কর্মীরা ঘরে থাকতে পারছেন না। অভিষেক চাইছেন না বলেই নদীয়া জেলায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যারা ঘর ছাড়া।’ এমনকি তৃণমূল যুব সভাপতি চাইছেন না বলেই নদীয়ার জেলা বিজেপির সভাপতির প্রাণসংশয় রয়েছে বলে মনে করছেন মুকুল রায়। মুকুল এদিন আরও বলেন, ‘রাজ্যের এই রকম ভয়াবহ চিত্র তুলে ধরতেই আজ আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করলাম।’

সেই সঙ্গে জানান, ‘রাজ্যপালকে জানালাম, নদীয়া জেলার বহুু বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের জীবন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাওয়ার উপরে নির্ভর করে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *