প্রসেনজিৎ ধর:
লোকসভা ভোটের আগে থেকেই হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের পরেও জাঙ্গিপাড়ার বাহানা কতোলপুরে বিজেপি কর্মীদের উপর হামলা চলছেই। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন মুকুল রায়ের সাথে যোগাযোগ করে কতলপুরের প্রাক্তণ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য শেখ মইনুদ্দিন তার অনুগামীদের নিয়ে দিল্লি যান, ঈদ উপলক্ষে আয়োজিত সংখালঘুদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মইনুদ্দিন। সেখানেই স্থানীয় তিনজন তৃণমুল নেতার আশ্রিত দুস্কৃতীরা হামলা করে শেখ মইনুদ্দিন ও তাঁর অনুগামীদের ওপর। মারধর করে গাড়ি ভাঙচুর করে। বেশ কিছু গাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন শেখ মইনুদ্দিন। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁর।
পুলিশ ঘটনাস্থলে আসে অনেক দেরি করে। এই ঘটনার পরে জাঙ্গিপাড়ার বেশ কয়েকজন সংখালঘু তৃণমূল কর্মীদের দাবি, আমরা এতদিন তৃণমূল করেও যদি মারধর খেতে হয় তাহলে আর আমরা এই পার্টি করব না। কয়েক দিনের মধ্যে আমরা সদলবলে বিজেপিতে যোগদান করব। যদিও জেলা তৃণমুল নেতৃত্ব পুরো ঘটনাটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে জানান। তৃণমুলে মতে নব বিজেপি ও আদি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news