Breaking News
Home / TRENDING / গোটা দেশে ‘আয়ুষ্মান ভারত’ চায় কেন্দ্র, পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি, ফোন

গোটা দেশে ‘আয়ুষ্মান ভারত’ চায় কেন্দ্র, পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি, ফোন

ওয়েব ডেস্ক:

‘আয়ুস্মান ভারত’ প্রকল্প যাতে গোটা দেশে কার্যকর হয় তার জন্য উদ্যোগী হল কেন্দ্র। সূত্রের খবর দেশের সমস্ত নাগরিক যাতে এই সুবিধা পায় সে কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চিঠি দিয়ে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হতে অনুরোধ জানিয়েছেন দেশের অ-কংগ্রেস, অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরও। ইতিমধ্যে চিঠি পেয়েছেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। এমনকী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে ফোন করে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে।

হর্ষবর্ধন জানান, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে দেশের লক্ষ লক্ষ মানুষ আর্থিক সহায়তা, অত্যাধুনিক প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। এর উল্লেখযোগ্য সাফল্য হল, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন দেশের দরিদ্র শ্রেণির মানুষ।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে বিরোধিতা করেন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের। তিনি জানিয়ে দেন, কেন্দ্রের সাহায্য নেবেন না। তাঁর বক্তব্য ছিল, রাজ্যের মানুষের জন্য রাজ্য সরকারের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পই যথেষ্ঠ। কোনও কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন নেই। এইসঙ্গে তিনি রাজ্য সরকারের প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় অসহযোগীতার অভিযোগ তোলেন। এ বার তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আশ্বাস দিয়েছেন, কোনও রাজ্য যদি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হয় সে ক্ষেত্রে সে রাজ্যের নিজস্ব স্বাস্থ্য প্রকল্প কেন্দ্রীয় সাহায্য থেকে কোনও ভাবেই বঞ্চিত হবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *