Breaking News
Home / TRENDING / চুল কাটাবেন? ফেসিয়াল? আজ থেকে খুলছে অনেক দোকান সব সেলুন ও পার্লার

চুল কাটাবেন? ফেসিয়াল? আজ থেকে খুলছে অনেক দোকান সব সেলুন ও পার্লার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ, শনিবার থেকে শহরের অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলির সঙ্গে অন্য দোকানগুলিও খুলে দেওয়ার নির্দেশ দিল মোদী সরকার (Narendra Modi Govt.)। দেশজুড়ে লকডাউন চালু হওয়ার পর প্রথম এই ধরণের নির্দেশ সাধারণ মানুষ থেকে ক্রেতা বিক্রেতাদের সবাইকেই যে খানিকটা স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত দোকান, আবাসন বা বাজারের লাগোয়া, খুলে দেওয়া হবে সেগুলি। এছাড়াও যে সমস্ত বড় দোকান আছে সেগুলিও খুলে দেওয়া হবে। বাজার সংলগ্ন যে সব দোকান, মিউনিসিপ্যাল এলাকা বা কর্পোরেশনের বাইরে খুলে দেওয়া হবে সেগুলিও। তবে এতে কাজ হবে অর্ধেক কর্মী নিয়ে। কর্মীদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক। মানতে হবে স্যোসাল ডিসটান্সিংও।

স্থানীয় পার্লার এবং সেলুনগুলি খুলে দেওয়া হবে। গ্রামীন এলাকায় দোকান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে লকডাউনের নিয়ম মেনে এখনও বন্ধ থাকবে শপিংমলগুলি। বন্ধ থাকবে সিনেমা হল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, থিয়েটার এবং বার। বড় ব্র্যান্ডের দোকানগুলিও বন্ধ থাকবে। তবে এই নির্দেশ করোনা হটস্পট এবং সংক্রামিত এলাকায় কার্যকরী হবে না। যে সব শহর এবং গ্রামীন এলাকা রেড জোন ওপর কনটেনমেন্ট জোনের বাইরে পড়ছে এই নির্দেশ সে সব এলাকার জন্যই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *