চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে গোটা বিশ্ব যখন শোকস্তব্ধ ! সেই সময়ও জঙ্গি কার্যকলাপের বিরাম নেই কাশ্মীরে। সেনা-জঙ্গি সংঘর্ষে কাশ্মীরে (Kashmir) এনকাউন্টার। আর সেই এনকাউন্টারেই খতম দুই জঙ্গি সহ তিনজন। শনিবার সকাল সকাল ভারতীয় সেনাবাহিনীর (Indian Military) সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে এই এনকাউন্টারটি হয়। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় ভোর থেকেই উত্তপ্ত ছিল সীমান্ত। সূত্রের খবর, অবন্তীপোরার কাছে গোরিপোরা এলাকায় এখনও জারি রয়েছে গুলির লড়াই।
সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর পেয়ে অবন্তীপোরায় যায় একটি দল। খবর ছিল সেখানেই গা-ঢাকা দিয়েছে বেশ কয়েকজন জঙ্গি। খবরের সূত্র ধরেই শুক্রবার মাঝরাতে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর গতিবিধি টের পেয়েই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। সেই সময়েই দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয়েছে দুই জঙ্গি এবং তাদের এক সহকারী।গত একমাসে জম্মু ও কাশ্মীরে ১৭ জন জঙ্গিকে নিকেশ হয়েছে। তবে জঙ্গিদের গুলিতেও শহিদ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনারও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news