জয় ঘোষ।
সদ্য বিজেপিতে যোগদান করা নেতা শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু শোভন নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাবেন। তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িও পরিদর্শন করেছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা কর্মী মোতায়ন করা হবে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করা হয়। সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মঞ্জুর করে। তার ভিত্তিতেই শোভন চট্টোপাধ্যায় নিরাপত্তার আওয়াত আনা হবে। অন্যদিকে, বিজেপিতে যোগদানের পরেই শোভন চট্টোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। তাই তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবারই কলকাতায় ফিরছেন শোভন- বৈশাখী জুটি। এদিন সন্ধ্যা ৭ টায় কলকাতা বিমানবন্দরে তার নামার কথা তাদের। বিজেপি সূত্রে খবর, শোভন- বৈশাখীকে বিজেপির পক্ষ থেকে বড় করে সম্বর্ধনাও দেওয়া হবে। সেই সম্বর্ধানা দেবেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে শোভন অনুগামীরা বড় মাপের ভিড় জমাবে বলেও বিজেপি সূত্রে খবর। পরে বিমানবন্দর থেকে রাজ্য দপ্তরেও আসতে পারেন শোভন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
বাংলায় বিজেপি কে চাই,তৃণমূল সরকার মানুষের অধিকার হরণ করেছে, একমাত্র সর্ব ভারতীয় বিজেপি দল পশ্চিমবঙ্গ কে উন্নয়ন মূলক সরকার উপহার দিতে পারবে– বন্দে মা তরম,ভারত মাতা কি জয়।