Breaking News
Home / TRENDING / অন্ধ্র সরকারের নির্দেশে বাড়ি ছাড়া হচ্ছেন চন্দ্রবাবু নাইডু!

অন্ধ্র সরকারের নির্দেশে বাড়ি ছাড়া হচ্ছেন চন্দ্রবাবু নাইডু!

ওয়েব ডেস্কঃ

 

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে বাড়ি ছাড়ার নোটিশ দিল অন্ধ্র প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিনের প্রবল বর্ষণে ফুঁসছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী। অমরাবতীতে সেই নদীর পাড়েই ভাড়া থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এখন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বলছে। তাই চন্দ্রবাবু নাইডুকে বাড়ি ছাড়ার অনুরোধ করেছেন অন্ধ্র সরকার।

 

অন্ধ্র সরকারের দাবি, যে বাড়িটিতে চন্দ্রবাবু নাইডু রয়েছেন সেই বাড়িটি নিয়ম মেনে তৈরি হয়নি। নদীর পাড়ে যে উচ্চতায় বাড়ি তৈরি হওয়া উচিত, সেই উচ্চতায় বাড়িটি নেই। এখনই কৃষ্ণা নদীর জল পাড় ছাপিয়ে চন্দ্রবাবুর বাগানে প্রবেশ করেছে। এরপর আরও বৃষ্টি সেই জল তাঁর বাড়িতে ঢুকে পড়বে। 

 

প্রসঙ্গত, চন্দ্রবাবু নাইডুর বাড়িটি রয়েছে নদী থেকে ১৯ মিটার উঁচুতে। নিয়ম অনুযায়ী নদী থেকে প্রায় ২৩ মিটার উপরে হওয়া উচিত ছিল। এর আগে ক্ষমতায় এসে জগন্মোহন রেড্ডি অনিয়মের অভিযোগ তুলে এরকমই একটি বাড়ি ভেঙ্গে ফেলেছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *