সূর্য সরকার।
ভারী বৃষ্টি স্বস্তি দিল রাজ্যের কৃষকদের। কিছুটা হলেও নিশ্চিন্ত নবান্নও। বৃষ্টির ঘাটতি মেটায় স্বস্তিতে কৃষি দপ্তর। বৃষ্টির পর রবিবারের মধ্যেই ৯৫ শতাংশ রোপনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে কৃষি দফতর সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, আমাদের কাছে তথ্য আছে তাতে আগামী সপ্তাহের আগেই চারা রোপনের কাজ সম্পূর্ণ হবে। বৃষ্টির ঘাটতি থাকায় চাষাবাদ নিয়ে চিন্তা ছিল। তবে, সেই চিন্তা কাটবে বলেই কৃষি দফতর সূত্রের খবর।
প্রদীপবাবু আরও বলেন, “প্রতিমুহূর্তে কৃষি পরিস্থিতি নিয়ে নবান্ন, জেলা থেকে রিপোর্ট নিচ্ছে। লক্ষ্য একটাই ১০০ শতাংশ রোপনের কাজ সম্পন্ন করা।” রোপণের পর সেই চারা কতটা বাড়ল, কি অবস্থায় রয়েছে তা নিয়েও রিপোর্ট ১৫ দিন পর ফের রিপোর্ট নেবে নবান্ন। চলতি বর্ষার মৌসুমে প্রায় ৭০ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল রাজ্যজুড়ে। ফলে করা পরিস্থিতির সম্মুখীন হতে পারত পশ্চিমবঙ্গ। এমনই আশঙ্কা করছিলেন কৃষিবিদরা। সম্প্রতি দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কারণে খরার সম্ভাবনা খারিজ হয়ে গিয়েছে। মুখে হাসি ফুটেছে কৃষকদের, সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নবান্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news