ওয়েব ডেস্কঃ
বিদেশী সরকারের কোনো অনুমতি নেই ভারতীয় সংবিধান ও আইন নিয়ে কথা বলার। মার্কিন প্রশাসনকে এমনই সতর্কবার্তা জানাল নয়াদিল্লি। কিছুদিন আগে মার্কিন সরকারি দফতর একটি রিপোর্ট পেশ করে জানায়, “সংবিধানে বলা থাকলেও বর্তমানে ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নন! সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ তারা।”
মার্কিন রিপোর্টের ওই দাবিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রবিবার বিদেশ বিষয়ক মুখপাত্র রবীশ কুমার বলেন, “এখানকার রাজ্যের বসবাসকারী মানুষদের সম্বন্ধে তাঁদের কোনো ধারণা নেই। এখানে সব জাতিই মিলেমিশে রয়েছে। সংবিধান অনুযায়ী সমস্ত মানুষকে এখানে মর্যাদা দেওয়া হয়েছে।” এই রিপোর্টি প্রকাশ করেছিলেন মার্কিন প্রশাসনের সচিব মাইক পম্পেয়।
পম্পেয়োর দাবি, এই রিপোর্টি সম্পূর্ণ তাঁর নিজস্ব মতামতের উপর প্রতিষ্ঠিত। এর সঙ্গে মার্কিন সরকারের কোনো যোগসূত্র নেই। এদিকে আগামী ২৫ জুন ভারত সফরে আসছে পম্পেয়ো। তখন নয়াদিল্লির পক্ষ থেকে তাঁর সামনে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতীয় সংবিধানের ভূমিকা তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news