নিজস্ব সংবাদদাতাঃ
শাকিলকে গ্রেপ্তার করল পুলিশ। শাকিল হিজব-উল-মুজাহিদিনের সুপ্রিমো সৈয়দ সালাউদ্দিনের ছেলে৷ এএনআই, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় শাকিল৷ শ্রীনগরের রামবাগ এলাকা থেকে তাকে ধরা হয়৷
বৃহস্পতিবার সৈয়দ শাকিল আহমেদকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে টেরর ফান্ডিংয়ের অভিযোগ ছিল৷ শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে এনআইএ’র হাতে আসে বিস্ফোরক তথ্য ভর্তি কাগজপত্র৷ এরপরই গ্রেফতার করা হয় সালাউদ্দিনের ছেলেকে৷
এর আগে সালাউদ্দিনের আরেক ছেলে সৈয়দ শাহিদকে গ্রেপ্তার করা হয়৷ অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ সাহায্য করত শাহিদ৷ আপাতত সে দিল্লির তিহার জেলে৷ এবার হিজব-উল-মুজাহিদিন প্রধানের আরও এক ছেলে তদন্তকারীদের জালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news