নিজস্ব সংবাদদাতাঃ
সিউড়ি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর বিবেকানন্দও রক্ষা পেলেন না। এবার ভাঙচুর চালানো হল স্বামী বিবেকানন্দর আবক্ষ মূর্তিতে৷ বীরভূমের মহম্মদবাজারের রাসপুরের ঘটনা। মূর্তিটির উপর যথেচ্ছ আক্রমণ চালানো হয়। বিবেকানন্দের মূর্তিটির নাক-চোখ-মুখ ভেঙে দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়৷ একটি শিক্ষিত সভ্য সমাজে কীভাবে এমন অসভ্যতা বার বার ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল৷
উল্লেখ্য, সম্প্রতি ‘মূর্তি ভাঙার রাজনীতি’র ট্রেন্ড চালু হয়েছে৷ কখনও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লেপে দেওয়া৷ কখনও লেনিনের মূর্তি উপড়ে ফেলে হয়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news