Breaking News
Home / TRENDING / অনলাইন শপিংয়ের নামে প্রতারণা, নিউটাউনে ধৃত ১১

অনলাইন শপিংয়ের নামে প্রতারণা, নিউটাউনে ধৃত ১১

নিজস্ব সংবাদদাতা। নামকরা অনলাইন শপিং সংস্থার নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস! শনিবার গ্রেফতার ৭ মহিলা সহ ১১ জন। নিউটাউনের একটি বহুতল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বেশ কিছুদিন আগেই বিধাননগর সাইবার ক্রাইমের কাছে সূত্র মারফত খবর আসে কেউ বা কারা একটি নাম করা অনলাইন শপিং সংস্থার পরিচয়ে ফোন করে বিভিন্ন ব্যক্তিদের পুরস্কারের প্রলোভন দেখায়। এরপরেই সেই ব্যক্তিদের থেকে অনলাইনে টাকা হাতিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে। এরপরেই শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার থানার পুলিশ হানা দেয় নিউটাউনের একশান এরিয়া ২ এলাকার একটি বহুতলে। সেখান থেকেই ৭ মহিলা সহ ১১ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদের থেকে নগদ ৯৩ হাজার টাকা, বেশ কিছু ল্যাপটপ, ব্যাংকের পাসবুক এবং বেশকিছু ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানা। শনিবার এদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *