Breaking News
Home / TRENDING / পুজোয় হিন্দুত্ববাদীদের নিয়ে মুখ্যমন্ত্রীর আশঙ্কা কী আদৌ যুক্তিসম্মত! হিন্দু সেকসনের অফিসার বদলে উঠল প্রশ্ন

পুজোয় হিন্দুত্ববাদীদের নিয়ে মুখ্যমন্ত্রীর আশঙ্কা কী আদৌ যুক্তিসম্মত! হিন্দু সেকসনের অফিসার বদলে উঠল প্রশ্ন

নীল বণিক :

পুজোতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবার বিশেষ তৎপরতা দেখাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন ‘উগ্র হিন্দুত্ববাদী’ সংগঠনগুলির কাজকর্মের প্রতি বিশেষ নজর রাখতে। একইসঙ্গে দলের সাংসদ -বিধায়কদের বলেছেন, পুজোর সময় এলাকা ছেড়ে কোথাও না যেতে। এমনিতেই বিসর্জনের শোভাযাত্রা ও দশমীর অস্ত্রপূজা নিয়ে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে সরকারের তাল ঠোকাঠুকি চলছে।
এমতাবস্থায় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে, হিন্দু সেকশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বদলি পুলিশ মহলে অনেককে অবাক করেছে। অবাক হওয়ার সঙ্গত কারণও অবশ্য আছে।
এমনিতে এটি রুটিন বদলি ছাড়া আর কিছু নয়। তবু পুজোর আগে (যে পুজো নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং বারংবার উৎকন্ঠা প্রকাশ করেছেন) হিন্দু সেকসনের অভিজ্ঞ অফিসার সৌরভ মণ্ডলের বদলিতে অবাক হয়েছেন ডিপার্টমেন্টের অনেকেই। অভিজ্ঞ সৌরভকে পুজোর আগেই বদলি না করে পুজোটা কাটিয়ে করলে হত না! এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দা বিভাগে। উল্টোদিকে সৌরভ মণ্ডলের পরিবর্তে যাঁকে তাঁর জায়গায় আনা হয়েছে, সেই অমিত রক্ষিতের স্পেশাল ব্রাঞ্চের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই।
বদলির এই সিদ্ধান্ত দুটি প্রশ্ন সামনে নিয়ে আসছে। প্রথমত, নবান্নের উৎকন্ঠার রেশ পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত কী পৌঁছচ্ছে না!
দ্বিতীয়ত, নবান্ন তথা মুখ্যমন্ত্রীর উৎকন্ঠা কী বাস্তবসম্মত নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসুত!
সহজভাবে বলতে গেলে, যে অফিসার ২ বছর যাবৎ হিন্দু সেকসন সামলাচ্ছেন, যাঁর রিপোর্টে এতদিন নিশ্চিন্ত থাকত লালবাজার, পুজোর আগে তাঁকে সরিয়ে, এই ক্ষেত্রে অনভিজ্ঞ একজনকে এনে কতটা দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়া হল! নাকি পুজোয় হিন্দুত্ববাদী সংগঠনের দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আশঙ্কা নেহাত মনগড়া ও রাজনৈতিক গিমিক, তাই এই ‘আশঙ্কা’কে পাত্তা না দিয়ে রুটিন বদলি রুটিন মেনেই করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউবচ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন :- 

আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *