Breaking News
Home / TRENDING / খড়দহ গণধর্ষণের দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির মিছিল

খড়দহ গণধর্ষণের দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির মিছিল

নীল বণিক

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে খড়দহ গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করে গ্রেফতার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। প্রসঙ্গত, গত সপ্তাহে খড়দহে দলের মহিলা কর্মীকে ধর্ষণ করে একদল দুষ্কৃতী। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা এখনও পলাতক। বাকিদের গ্রেফতারের দাবিতে হাজড়া মোড়ে বিজেপি কর্মীরা মোমবাতি মিছিল করেন। একসময়ে বিজেপি কর্মীদের ভিড়ে হাজরা মোড় চত্ত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সময় বিজেপি কর্মীদের উপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ করেন লকেট চ্যাটার্জি। তিনি জানিয়েছেন দলের সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা অহিংস আন্দোলন করছিলেন। পুলিশই প্রথমে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন লকেট ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *