Breaking News
Home / TRENDING / খোকা নিয়ে হুড়োহুড়ি কাকদ্বীপে, ক্লিক করুন বিস্তারিত জানতে

খোকা নিয়ে হুড়োহুড়ি কাকদ্বীপে, ক্লিক করুন বিস্তারিত জানতে

নিজস্ব সংবাদদাতাঃ
কাকদ্বীপঃ ইলিশ তো বটে, খোকা হলেও সই। রূপোলি শস্য নিয়ে এমন আবেগই ধরা পড়ল কাকদ্বীপে। আসলে গত দু’দিনে বারশো টনের বেশি খোকা ইলিশ বাজেয়াপ্ত করেছে রাজ্য মৎস্য দফতর।
দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ বাসন্তী ময়দান এলাকায় রবিবার রাত থেকে সাত সাতটি খোকা ইলিশ বোঝাই ট্রাক ধরেন কাকদ্বীপের মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। পরে মৎস্য দফতরের আধিকারিকরা এসে সেই মাছ বাজেয়াপ্ত করেন। এরমধ্যে সোমবার সকালে কিছু মাছ কাকদ্বীপ মৎস্য বন্দরের অদূরে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়। বেশিরভাগ মাছ মঙ্গলবার সকালে ওই একই এলাকায় গর্ত করে পুঁতে দেওয়ার কাজ চলছিল। কিন্তু সেই সময় এলাকার বহু মানুষ মাছ পাওয়ার আশায় জরো হয়। অবশেষে কপালে শিকে ছেঁড়ে তাদের।
মাছ মাটিতে পুঁতে দেওয়ার আগে কিছু মাছ সেখান থেকে ক্রেনে করে তুলে ছরিয়ে দেওয়া হয় আম জনতার ভিড়ে। এরপরই সাধারণ মানুষের মধ্যে ইলিশ কুড়ানোর হুড়োহুড়ি পড়ে যায়।
উল্লেখ্য, রাজ্য মৎস্য দফতর বেশ বেশ কয়েক বছর হয়ে গেছে খোকা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেও। তারপরেও সেই কাজ চলছে। রবিবার রাত থেকে সেই কারণে কাকদ্বীপের বাসন্তী ময়দান শুরু হয় নজরদারী। এবং রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত মোট সাতটি খোকা ইলিশ বোঝাই ট্রাক ধরা হয়। উদ্ধার হয় প্রায় বারশো টন খোকা ইলিশ।
মঙ্গলবার সকালে সেই ইলিশই মাটিতে পোঁতার কাজ চলছিল। কিন্তু স্থানীয় দরিদ্র মানুষ যাদের ইলিশ কিনে খাওয়ারই সামর্থ্য নেই তারা ভিড় জমায় কাকদ্বীপ মৎস্য বন্দরের পাশের মাঠে। অবশেষে মৎস্য দপ্তরের কর্মীরা সেই মাছের কিছুটা ছড়িয়ে দেন জনগণের উদ্দেশ্যে। আর সেই মাছ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ইলিশ তো বটে, খোকা হলেও সই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *