Breaking News
Home / TRENDING / সামান্য আঙুল ভাঙতেই দুর্বল গোটা শরীর, কেন জেনে নিন

সামান্য আঙুল ভাঙতেই দুর্বল গোটা শরীর, কেন জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ
হাড় ভাঙার সঙ্গে রয়েছে অস্থিক্ষয় রোগের সম্পর্ক। কারণ অনেক ক্ষেত্রে শরীরের একটি অঙ্গের হাড় ভাঙার ফলে অন্য হাড়গুলি দুর্বল হয়ে যায়। সাম্প্রতিক একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এমনকী একবার হাড় ভাঙলে সেই মানুষটির বার বার হাড় ভাঙতেও দেখা যায়। কিন্তু কেন?
তার উত্তর খুঁজতেই ইউসি ডেভিস হেলথ শো সংস্থার তরফে এই গবেষণা করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দলটির মতে একবার হাড় ভাঙলে হাড়ের ক্ষয় রোগ দেখা দিচ্ছে বহু মানুষের শরীরে। অস্থি সংক্রান্ত অন্য রোগও আক্রমণ করছে রোগীকে। গবেষক দলটির অন্যতম সদস্য ব্লেইন ক্রিসটেইনসেন বলেন, ‘আমরা জানি, যে একটি হাড় ভাঙলে পাশের হাড়টিরও ভাঙার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু গোটা দেহের অস্থির দুর্বল হয়ে পড়াটা সম্পূর্ণ নতুন সংবাদ।’
মোট ৪০০০ মানুষের উপর গবেষণা করে দেখেছিলেন গবেষক চিকিৎসকেরা। তাতেই পরিষ্কার হয় যে একটি হাড় ভাঙলেই দুবর্ল হয়ে পড়ছে গোটা শরীরের হাড়গুলি। কিন্তু কেন একটি হাড় ভাঙলে শরীরের অন্য হাড়গুলিও দুর্বল হয়ে পড়ছে। এমনকী অস্থিক্ষয় শুরু হচ্ছে তা এখনও জানতে পারেননি গবেষকেরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *