নিজস্ব সংবাদদাতা, হলদিয়া :
বলিউডি কায়দায় বন্দুক দেখিয়ে মোবাইল ছিনতাই করে বাইকে চড়ে পালাচ্ছিল তিন দুষ্কৃতী। কিন্তু তবুও শেষরক্ষা হল না। ছিনতাইকারীদের আটকাতে রজনীকান্তের স্টাইলে বাইক লক্ষ্য করে নিজের সাইকেল ছুঁড়ে মারলেন এক পথচারী। ‘আন্না’র মতোই অব্যর্থ নিশানায় গিয়ে পড়ল সাইকেল । আর বাইক সমেত ছিনতাইকারী মাটিতে পড়ে গেল। এরপর হই হই করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। আগ্নেয়াস্ত্র সহ তিন ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনা সেলুলয়েড বা সিরিয়ালের নয়, ঘটনা ঘটেছে হলদিয়ার কদমতলা বাস স্ট্যান্ডে। অফিস টাইমে ঘটে যাওয়া এই ব্লক বাস্টার ডবল ধামাকায় এলাকায় উত্তেজনা রয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news