নিজস্ব সংবাদদাতা
শুক্রবার ভোরে তিলজলা রোডে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই মৃত ব্যক্তির নাম মহম্মদ আয়াজ খান বলে জানা গিয়েছে। সে পেশায় ব্যবসায়ী। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news