Breaking News
Home / TRENDING / অযথা ভয়ের আবহ তৈরি করছে বিরোধীরা : রাজনাথ সিংহ

অযথা ভয়ের আবহ তৈরি করছে বিরোধীরা : রাজনাথ সিংহ

নিজস্ব সংবাদদাতা
অসমের এনআরসি ইস্যুতে ভয়ের আবহ তৈরি করতে চাইছে বিরোধীরা। শুক্রবার রাজ্যসভায় এ কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ । তিনি বলেন, অসমে নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে কোনও পক্ষপাতিত্ব করা হয়নি। এই ইস্যুতে সব দলকে রাজনীতির ওপরে উঠে মন্তব্য করা উচিত বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী । তিনি রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটা ভুলে গেলে চলবে না যে পঞ্জীকরণের পুরো প্রক্রিয়া সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে । এই প্রক্রিয়ায় কোনও ত্রুটি নেই। এদিন অসমের পঞ্জীকরণ ইস্যু নিয়ে তৈরি জটিলতা প্রসঙ্গে রাজনাথ বলেন এটি পঞ্জীকরণের খসড়া মাত্র। এই নিয়ে জনগনের অযথা ভয়ের কোনও কারণ নেই। যাদের নাম লিস্টে নেই তাদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নেওয়া হবে না। নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে আবেদন করার যথেষ্ঠ সুযোগ পাবেন তাঁরা । প্রসঙ্গত, অসমের নাগরিক পঞ্জীকরণের দ্বিতীয় খসড়ার লিস্ট থেকে ৪০ লক্ষ লোকের নাম বাদ পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *