Breaking News
Home / TRENDING / ভারী যানবাহন চলাচল রুখতে হাইটবার বসছে টালা ব্রিজে

ভারী যানবাহন চলাচল রুখতে হাইটবার বসছে টালা ব্রিজে

সূর্য সরকার।

টালা ব্রিজের ওপর ভারী গাড়ি চলাচল রুখতে হাইটবার বসানোর সিদ্ধান্ত পূর্ত দফতর। এই বিষয়ে দরপত্র আহ্বান করল তারা। দরপত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে। তাতে বলা হয়েছে, তিন সপ্তাহের মধ‍্যে এই কাজ শেষ করতে হবে। ব্রিজের উত্তর, দক্ষিণ দিক ছাড়াও চিৎপুরের দিকে সেতুর যে অংশ নেমেছে সেদিকেও বসানো হবে হাইটবার। সেইসঙ্গে সঙ্গে দরপত্রে এটাও বলা হয়েছে যে সংস্থা দায়িত্ব পাবে, তিন বছরের জন‍্য সেই সংস্থাকেই এই হাইটবারের সব দায় দায়িত্ব নিতে হবে। তিনটি হাইটবার বসানোর জন‍্য খরচ ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা।

প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই রাজ্যের সমস্ত সেতুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মে এবার পালা টালা ব্রিজের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *