Breaking News
Home / TRENDING / উচ্চ-মাধ্যমিকের বাতিল পরীক্ষার নম্বর কীভাবে পাবে ছাত্রছাত্রীরা ! স্পষ্ট জানাল সংসদ

উচ্চ-মাধ্যমিকের বাতিল পরীক্ষার নম্বর কীভাবে পাবে ছাত্রছাত্রীরা ! স্পষ্ট জানাল সংসদ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

স্থগিত হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিকের (Higer Secondary Examination) তিনটি পরীক্ষা। অথচ বাতিল হয়ে যাওয়া পরীক্ষায় নম্বর কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ধন্দ্বে ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। সেই ভাবনা দূর করতে, শুক্রবার রাতে উচ্চশিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কীভাবে হবে মূল্যায়ন, সে বিষয়টি স্পষ্ট করেছে সংসদ। কোনও ছাত্রছাত্রী যে লিখিত পরীক্ষাগুলি দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ নম্বরকেই বাতিল পরীক্ষার নম্বর হিসাবে ধরা হবে। যদি কোনও ছাত্র বা ছাত্রী তার দেওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে সর্বোচ্চ ৮০ পেয়ে থাকে, তাহলে বাতিল হওয়া বিষয়ের পরীক্ষাগুলিতেও তাকে ৮০ই দেওয়া হবে।

বাতিল হয়ে যাওয়া পরীক্ষাগুলিই জুলাই মাসে নেওয়ার কথা ভেবেছিল রাজ্য সরকার। কিন্তু শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়ে দেন স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষাই বাতিল করা হল। বাতিল হওয়া পরীক্ষার নম্বর বিধি কী হবে তা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলোচনা করেছে। কোনও পরীক্ষার্থী মনে করতেই পারে যে তার প্রস্তুতি অনুযায়ী বাতিল হওয়া তিনটি পরীক্ষায় হয়তো আরও বেশি নম্বর পেতে পারত। সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবেদনকারীর আবারও পরীক্ষা নেওয়া হবে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *