Breaking News
Home / TRENDING / পুলওয়ামার মতো হামলার ছক, ২০০ কাশ্মীরি যুবককে প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা

পুলওয়ামার মতো হামলার ছক, ২০০ কাশ্মীরি যুবককে প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গিরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

পুলওয়ামা জঙ্গি হামলার মতো হামলা ভারতে ফের করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এমনই আশঙ্কা প্রকাশ করল গোয়েন্দারা। গোয়েন্দারা জানাচ্ছেন, পাকিস্তানের ভিসা নিয়ে ২০০-র বেশি জম্মু-কাশ্মীরের যুবক বর্তমানে নিখোঁজ রয়েছেন। ওই যুবকদের প্রশিক্ষণ দিয়ে পুনরায় হামলা চালানোর ছক কষছে পাকিস্তান। 

২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তান হাই কমিশন জম্মু-কাশ্মীর থেকে ৩৯৯ জন যুবককে ভিসা দেয়। যার মধ্যে ২১৮ জনের খোঁজ পাওয়া যায়নি বলে গোয়েন্দারা জানাচ্ছেন। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান হামলা চালানোর জন্য জম্মু-কাশ্মীরের যুবকদের টার্গেট করেছে। তাদেরকে ২০১৯ সালের পুলওয়ামার মতো হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। 

যদিও এই প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের দাবি, স্থানীয় যুবকদের আত্মরক্ষার জন্য যুদ্ধ শেখাতেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত কয়েকমাসে পাকিস্তান থেকে জঙ্গিরা একাধিকবার ভারতে প্রবেশের চেষ্টা করেছে। কিন্তু নয়াদিল্লির চেষ্টায় তা ব্যর্থ হয়েছে। তবে অনেকেই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এদেশে ফিরেছে বলে গোয়েন্দা মারফত জানা যাচ্ছে। 

গত ৫ এপ্রিল নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়। যাদের মধ্যে আদিল হুসেন মীর, উমর নাজির খান ও সাজ্জাদ আহমেদ হুর্রে নামে তিনজন ২০১৮ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তান গিয়েছিল এবং তাদেরকে নয়াদিল্লির পাক হাই কমিশন থেকে ভিসা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক, গুপ্তচর ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের কারণে পাক হাই কমিশনের কর্মী সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত জানিয়েছিল। 

এনআইএ সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের ডিএসপি দেবেন্দর সিংহ সহ হিজবুল মুজাহিদীনের নাভিদ বাবু এবং আসিফ আহমদ নামে দুই জঙ্গি গ্রেফতার হওয়ার পর, তদন্তে করে জানা গিয়েছে পাক হাই কমিশনের সাফকেত নামে এক সহকারী জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত এবং হাওয়ালার মাধ্যমে লেনদেন চালিয়ে জঙ্গিদের সাহায্য করত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *