ওয়েব ডেস্ক:
সব্যসাচীর দায়ের করা মামলায় এবার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর হলফনামা চাইল আদালত। মঙ্গলবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আগে আগে তাঁরা কী মিটিং করেছিলেন, তার পূর্ণাঙ্গ তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে।
সোমবারই সব্যসাচীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতকে আবেদন করেছিলেন, চেয়ারপার্সনকে এই মামলায় যুক্ত করা হোক। সেই আবেদনে সম্মতি দেয় আদালত। এইসঙ্গে এদিন বিধাননগরের চেয়ারপার্সনকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। বুধবার ফের এই মামলার শুনানি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news