Breaking News
Home / TRENDING / সহ নেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার বিজেপি সভাপতি

সহ নেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার বিজেপি সভাপতি

বিজেপির মহিলা নেত্রী তথা জেলা সহ সভাপতি মৌসুমী মজুমদারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকারকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা দায়ের করল পুলিশ। গত ৪ জুন আত্মহত্যা করেন মৌসুমী। ঘটনার পরিপ্রেক্ষিতে মোট ৫ জনের নামে ৮ জুন বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী প্রদীপ মজুমদার । তাঁর অভিযোগের সুত্র ধরেই সোমবার রাতে দলীয় কাজ সেরে ফেরার পথে পতিরাম থেকে শুভেন্দু সরকারকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । এদিকে এই ঘটনার জেরে গোটা জেলা জুড়ে আজ দুপুর ১২ টা থেকে ২ টা অবধি জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিজেপির যুব মোর্চা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *