চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হাইকোর্টের প্যাঁচে এখন আটকে বাঙালির শারদোৎসব। মণ্ডপে মণ্ডপে এখন প্রায় শেষ প্রস্তুতি পর্ব। কোনও জায়গায় তো আবার ভার্চুয়ালি উদ্বোধনও হয়ে গেছে। তবুও সোমবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে নির্দেশিকা দিয়েছে, তা মানতে বাধ্য পুজো কমিটিগুলো। এদিন এই রায়ের পরই প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের কাছে তাঁর ব্যাখ্যা জানতে চাওয়া হয়। অতীন ঘোষ (Atin Ghosh) বলেন, “হাইকোর্টের এই রায় রাজ্যে বলবৎ হলে সমস্যায় পড়বেন বহু পুজো কমিটির সদস্যরায়। কলকাতার বুকে এমন অনেক পুজোই রয়েছে যেগুলি বহু বছর ধরে রাস্তার পাড়ার মোড়ে, কিংবা গলির মুখেই প্যান্ডেল তৈরি হয়। যেখানে ৫ মিটারের দূরত্ব মান্যতা দেওয়া সম্ভব নয়।” এরকম বহু পুজো মণ্ডপের মধ্যে রয়েছে বেশকিছু নামকরা মণ্ডপ। যেমন- কাশীবোস লেন, হাতিবাগান সার্বজনীন-এর মতো কমিটি গুলি। যাদের এন্ট্রি গেট দিয়ে মানুষ ঢুকবেন। আর পিছনের দিকের এক্সিট গেট দিয়ে ওই একই রাস্তা দিয়ে ফিরে যাবেন।”
অতীন ঘোষের মতে, এই ৫ মিটারের দূরত্ম যদি এই সব পুজো মণ্ডপে করতে হয়, তাহলে দর্শনার্থীরা মায়ের দর্শনই পাবেন না। ফলে এই সব ক্ষেত্রে নিয়ম ঠিক রেখে কিভাবে পুজো করানো যায় তা নিয়ে আলোচনা হবে কমিটি গুলির সাথে।
অতীন ঘোষের কথায় যে দুশ্চিন্তা ফুটে উঠছে তা বলার অবকাশ রাখে না। চিন্তিত পুজো কমিটি গুলিও। তিনি বলেন, যদি হাইকোর্টের রায় কার্যকর করতেই হয় তাহলে এই সমস্ত মণ্ডপে অনেক আগেই রাস্তা আটকে দিতে হবে পুরোপুরি লকডাউন করে দিতে হবে। তাই পুজো কমিটি গুলির সঙ্গে কথা না বলে এখনই কিছু বলা যাবে না।” অতীন ঘোষ আরও বলেন, “হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে। কারণ রাজ্য সরকার সমস্ত পুজোর অনুমতি দেয়। তাই রাজ্য সরকারের নির্দেশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news