চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জামিন পেলেন বন্দুক কাণ্ডে ধৃত শিখ বলবিন্দর সিং (Balbinder Singh)। সোমবার হাওড়া আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। ব্যক্তিগত আড়াই হাজার টাকা বন্ডে তাঁকে জামিন দিয়েছে আদালত। মাসে মাসে হাজিরা দিতে হবে তাঁকে। তবে বলবিন্দর ব্যারাকপুরের যে বিজেপি (BJP) নেতার দেহরক্ষী ছিলেন সেই প্রিয়ঙ্গুর পাণ্ডে সহ আরও দুই বিজেপি নেতাকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া কোর্ট। বিজেপির নবান্ন (Nabanna) অভিযানে বলবিন্দরের কাছ থেকে বন্দুক উদ্ধার করে পুলিশ। কিন্তু তাঁকে গ্রেফতারে্য সময় হাওড়া সিটি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় তাঁর। শিখ সমাজের মধ্যে তোলপাড় ফেলে দেয় এই ঘটনা। পাগড়ি খুলে নেওয়া শিখ সমাজের কাছে চূড়ান্ত অসম্মানের। চাপে পড়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং থেকে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং টুইট করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ দাবি করেন। ঘটনায় ক্ষোভ উগরে দেন শিরোমনি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। বন্দুক উদ্ধারের ঘটনায় বিজেপির তরফে বলা হয়েছিল, ওটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। পাল্টা কাগজ দেখিয়ে হাওড়া সিটি পুলিশ বলে, বন্দুকটির লাইসেন্স জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের। বাইরে আনার এক্তিয়ার নেই। কিন্তু, বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাওয়ার ঘটনায় বেশি করে সংবাদপত্র প্রকাশ পাওয়ায় চাপে পড়ে যায় রাজ্য সরকার। শেষমেষ জামিন হল তাঁর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news