Breaking News
Home / TRENDING / বেতন কম, তাই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বেতন কম, তাই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে সফলতম প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেছিলেন, সেই একই পথে হেঁটেছিলেন থেরেসা মেও। আর এইবার বরিস জনসনের নাম যদি সেই তালিকায় যুক্ত হয় তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে একটানা তিনজন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। যদিও এই মুহূর্তে বরিস জনসনের প্রধানমন্ত্রীত্ব এমন এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ১৯৭৫এর গণভোটের পর বৃটেনের প্রধানমন্ত্রী হেরাল্ড উইলসনকে যেভাবে পদত্যাগ করতে হয়েছিল কেউ হয়তো ঠিক একইভাবে পদত্যাগ করতে হতে পারে।

প্রসঙ্গত গত এক বছরে ব্রিটেনের এই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের নানান সমস্যার কারণে জনসাধারণের কাছে তাঁর জনপ্রিয়তা হারিয়েছেন। নিজে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরেও এসেছেন। আর এইসব এরই মাঝে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ব্যক্তিগত’ জীবন সামলাতে গিয়ে অর্থনৈতিক টানাপোড়েনের সম্মুখীন হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বর্তমানে করোনা কালীন পরিস্থিতিতে ব্রিটেনের সম্পূর্ণরূপে বিপর্যস্ত এরই মাঝে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্রেক্সিট বাস্তবায়নের ইস্যু।

গতবছর নির্বাচনী প্রচারে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, আর এই মুহূর্তে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটানো বেশ কঠিন। ব্রেক্সিট বাস্তবায়ন দিন দিন জটিল হয়ে উঠছে। এইসবের মাঝেই ব্রিটেনের প্রধানমন্ত্রী আর্থিক অনটনের মুখোমুখি হয়েছেন। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুধুমাত্র পত্রিকাতে কলম লিখেই তিনি তিন লাখ পাউন্ডের বেশি রোজগার করতেন।

এর পাশাপাশি বক্তৃতা দিয়ে বাড়তি অর্থ রোজগার করতেন। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বেতন পান মাত্র দেড় লাখ পাউন্ড। যারমধ্যে তার প্রাক্তন স্ত্রী মেরিনা হুইলারকে আয়ের কিছু অংশ দিতে হয়, এছাড়া তার সাত বছরের শিশুপুত্র উইলফ্রেডেরও এই মুহূর্তে আর্থিক সহায়তা প্রয়োজন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *